Wednesday, May 27, 2026

কোথায় বিরোধী দলনেতা! রাজ্যজুড়ে শুভেন্দুকে নিশানা করে কার্টুন-পোস্টার

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘নিরুদ্দেশ সংবাদ’। তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের এই হোর্ডিংয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না থাকলেও ব্যঙ্গচিত্র রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে শুধু ডিজিটাল মিডিয়া নয়,শুভেন্দুকে নিশানা করে  ময়দানে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটিসেলের প্রচার শুরু।  যা নিয়ে ইতিমধ্যেই বিব্রত বিজেপি।

আরও পড়ুন:“ডেটলাইন দিতে গিয়ে নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে ফেলেছে!” শুভেন্দুকে ডিসেম্বর খোঁচা মদনের

কলকাতা থেকে হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে বর্ধমান – রাজ্যের ব্যাস্ত শহরগুলিতে বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্র দিয়ে একটি হোর্ডিং লাগানো হয়েছে। তাতে শিরোনাম করা হয়েছে, নিরুদ্দেশ সংবাদ। তারপর কোনও নিখোঁজ ব্যক্তির সন্ধানে যেভাবে পোস্টার লেখা হয় সেইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখেরও উল্লেখ রয়েছে সেখানে। লেখা হয়েছে, অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। এখানেই শেষ নয়। হোর্ডিংয়ে আরও লেখা হয়েছে, বিশেষ চিহ্ন: অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন। পাশে একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র দিয়ে নিচে লেখা রয়েছে, এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন।

এদিকে নাম না করে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এই হোর্ডিং নিয়ে তিনি বলেন,  “আমরা কারও নাম করছি না। কিন্তু ১২, ১৪ আর ২১ তারিখ পেরিয়ে যাওয়ার পর একজনের কথা খুব মনে পড়ছে। দু-তিন মাস ধরে বড় বড় হুংকার দিচ্ছিল এক ব্যক্তি। হঠাৎ করে সেই ব্যক্তি কোথায় হারিয়ে গেল? সাধারণ মানুষ নিজ দায়িত্বে সেই ব্যক্তিকে খুঁজে দেবেন।”

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...