Wednesday, April 8, 2026

কম্বলকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে চৈতালিকে! জিতেন্দ্র জায়াকে রক্ষাকবচ হাইকোর্টের

Date:

Share post:

কম্বলকাণ্ডে বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারিকে (Chaitali Tiwari) ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

এদিন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা কী আদৌ গ্রহণযোগ্য? এরপরই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রীকে তিন সপ্তাহের রক্ষাকবচ দেয় হাইকোর্ট। এই সময়ের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি। উল্লেখ্য, জিতেন্দ্রের স্ত্রীকে হাজিরার নোটিস (Notice) দিয়েছে রাজ্য পুলিশ। আদালতে সেই নোটিস খারিজের আবেদন জানানো হয়েছিল। শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তোলেন, চৈতালির বিরুদ্ধে নোটিস খারিজের মামলা কি আদৌ গ্রহণযোগ্য হওয়া উচিত? কম্বলকাণ্ডে রক্ষাকবচের ফলে এই মামলায় চৈতালিকে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। তবে তাঁকে তদন্তের (Investigation) স্বার্থে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই হাজিরা দিতে হবে চৈতালিকে, এমনটাই নির্দেশ আদালতের।

এদিকে, বৃহস্পতিবারও আসানসোলে জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ। কিন্তু এ দিনও বাড়ি তালাবন্ধ থাকায়, জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হয় পুলিশকে। গত ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজক ছিলেন খোদ চৈতালি। সেখানেই পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়।

 

 

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...