Wednesday, April 8, 2026

এমবাপের জন্মদিনে পোড়ানো হল কুশপুতুল, আর্জেন্তাইন সমর্থকদের ব‍্যবহারে নিন্দার ঝড় দুনিয়ায় জুড়ে

Date:

Share post:

মঙ্গলবারই ২৪ বছরে পা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁকে নিয়ে অনুরাগীদের উচ্ছাস ছিল চোখে পরার মতন। ২০২২ কাতার বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে সর্বোচ্চ গোল করে সোনার বুট নিজের দখলে করেছেন এমবাপে। ফাইনালে হ‍্যাটট্রিক করলেও ট্রফি হাতছাড়া হয়েছে। তবে সেইসব ভুলে পিএসজি অনুশীলনে যোগ দিয়েছন তিনি। তবে এরই মধ‍্যে এমবাপের জন্মদিনে আর্জেন্তাইন সমর্থকদের একটি ব‍্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। এমবাপের জন্মদিনে পোড়ানো হল এমবাপের কুশপুতুল। এমবাপেকে নিয়ে আর্জেন্তিনার দেশবাসীর মধ্যেও মজা করা শুরু হয়ে গিয়েছে, যা মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছে নোংরামির পর্যায়ে।

ফাইনালে ট্রফি জিততেই এমবাপেকে আক্রমণ করেই চলেছেন আজেন্তাই গোলরক্ষক মার্টিনেজ। ফাইনালের পর সাজঘরে গিয়ে মার্টিনেজ সতীর্থদের এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন এমবাপের জন্য । তারপরে বুয়েনোস আইরেসে হুড খোলা বাসে উচ্ছ্বাস করার সময় হাতে একটি পুতুল ধরে ছিলেন, যেখানে ছিল এমবাপের মুখ। আর এখন সেই জিনিস ছড়িয়ে গিয়েছে আর্জেন্তাইন সমর্থকদের মধ্যেও। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি লাঠিতে আটকানো রয়েছে কফিনের ঢাকনা, যার উপরে এমবাপের একটি ছবি আটকানো। সেই কফিনের ঢাকনাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আশপাশে থাকা কয়েকশো সমর্থক তখন এমবাপের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নাচানাচি করছেন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওটি নিয়ে আর্জেন্তিনার এক সংবাদমাধ্যম পোস্ট করে লিখেছে, “কিলিয়ান এমবাপের ২৪তম জন্মদিনে দারুণ উপহার দিল আর্জেন্তিনার মানুষ।” আর ভিডিও পোস্ট হতে নিন্দার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

 

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...