Saturday, June 27, 2026

কল্যাণময়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাই কোর্ট

Date:

Share post:

মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে ফের অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সিবিআইয়ের উদ্দেশে একাধিক প্রশ্ন রেখেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।কিন্তু সিবিআইয়ের উত্তরে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি বাগচী। তাঁর মন্তব্য, “এই মামলার বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যান। তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। আপনারা কিছুই করছেন না। আপনাদের তদন্তকারী অফিসার কোথায়?  এরপরই কল্যাণময়ের নাম না করেই বিচারপতি প্রশ্ন করেন, এই ব্যক্তির নির্দিষ্ট ভাবে ভূমিকা কী এই মামলায়।

বিচারপতি বাগচী আরও সংযোজন করেন, বিষয়ের গুরুত্ব সিবিআইয়ের নিজের আগে একটু বোঝা উচিত। আমরা খুবই দুঃখিত যে এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে। আপনারা তদন্তকারী অফিসারের সঙ্গে দয়া করে বসুন। বিষয়টি বোঝার চেষ্টা করুন। বুধবারের মামলার সঙ্গে এই মামলার সংযোগ কী, সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা চায় আদালত। সব কিছু এক ভাবে ধরলে হয় না।

আগামী ৪ জানুয়ারি অবধি মামলাটির শুনানি স্থগিত রাখা হয়।এসএসসি দুর্নীতি মামলায় গত ১৫ সেপ্টেম্বর টানা জেরার পরে গ্রেফতার করা হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময়কে। ২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগের দুর্নীতিতে কল্যাণময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিবিআই অভিযোগ করে। এর আগে বিশেষ সিবিআই আদালত এবং হাই কোর্টে কল্যাণময়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ তিনিও কল্যাণময়ের মামলাতেই অভিযুক্ত। বিচারপতি বাগচী বলেন, গতকাল আমরা একটা জামিনের মামলা খারিজ করেছি। তাঁর সঙ্গে আজকের মামলার যোগ আছে কি না, জানতে চাই৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, সিবিআই আইনজীবীদের কাছ থেকে সঠিক জবাব পাওয়া যাচ্ছে না।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...