Saturday, March 28, 2026

উত্তরপাড়ার কলেজ ফেস্টে শানের অনুষ্ঠানে বিশৃঙ্খলা! গুরুতর আহত ৪ পড়ুয়া

Date:

Share post:

হুগলির উত্তরপাড়ার প্যারীমোহন কলেজে ফেস্টে বিশৃঙ্খলা। জনপ্রিয় গায়ক শানের গান শুনতে উপচে পড়ল ভিড়। ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকতে গিয়ে জখম হলেন চার জন। তাঁদের দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।


আরও পড়ুন:২২ ডিসেম্বরেই হচ্ছে মেডিক্যাল কলেজের ছাত্রভোট, তবে নেই আইনি মান্যতা

তিন দিন ধরে ফেস্ট চলছে প্যারীমোহন কলেজে। বৃহস্পতিবার শেষ দিনে শান আসছেন শুনে হুগলির বিভিন্ন কলেজের পড়ুয়ারা ভিড় জমান।শানের গান শুনতে পৌঁছে যান স্থানীয়রাও। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের মাঠে তৈরি মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই গোটা চত্বর জু়ড়ে উপচে পড়া ভিড়ে ঠেলাঠেলির সৃষ্টি হয়। বাধ্য হয়েই স্কুলের গেট বন্ধ করে দেয় পুলিশ। বাইরে তখনও মানুষের ঢল। শানের গাড়ি আসতেই তৈরি হয় বিশৃঙ্খলা।যদিও পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঠেলাঠেলি করে ঢুকতে গিয়ে অনেকের চোট লাগে। তাঁদের মধ্যে ৪ জনের চোট গুরুতর। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কর্তব্যরত পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে তাড়া করেন।যদিও সমস্ত পরিস্থিতি সুষ্ঠভাবে সামাল দেয় পুলিশ।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...