Wednesday, March 18, 2026

অশান্তি পাকিয়েও সমবায় নির্বাচনে গো-হারা বিজেপি, নন্দীগ্রামে জমি হারাচ্ছেন শুভেন্দু

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে ফের জোর ধাক্কা গেরুয়া শিবিরে। পূর্ব মেদিনীপুর সহ নন্দীগ্রামে (Nandigram) একের পর এক সমবায় নির্বাচনে হেরেই চলেছে বিজেপি (BJP)। এবার নন্দীগ্রাম- ব্লকের ভেটুরিয়া সমবায় নির্বাচনে ফের গো-হারা বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)বিধানসভা এলাকায় এবার বিজেপি এক ডজন গোল খেল। ১২টি আসনের সবকটিতে জিতল তৃণমূল (TMC)। আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল, আজ, শুক্রবার বাকি ১১টি আসনের নির্বাচনে সবকটি দখলে এলো ঘাসফুল শিবিরের। এই ভোটেও বাম-রাম জোট করেও ডাহা ফেল শুভেন্দু। ফলে নন্দীগ্রামে শুভেন্দু যে ক্রমশ জমি হারাচ্ছেন, তাঁর পায়ের তলা থেকে মাটি সরছে, সেই ছবি স্পষ্ট।

এদিন সকাল থেকেই কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। নিশ্চিত হার বুঝতে পেরে বাইরে থেকে লোক এনে অশান্তি পাকায় বিজেপি। পাল্টা প্রতিহত করে তৃণমূল। দু’পক্ষের সংঘর্ষে ১০জন গুরুতর জখম হয়েছেন। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে ভেটুরিয়া সমবায় নির্বাচনে শুভেন্দুর নির্দেশে
এত কিছুর পরও ভোটে জিততে পারেনি বিজেপি। ১২টি আসনেই জিতে সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল।

এমন ফলাফলের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ওই জায়গাটায় একটা সময় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু ভোট, বিজেপি পেয়েছিল। শুভেন্দু মিথ্যাচার করেছে। বিভাজনের রাজনীতি করেছে। কিন্তু এখন বুঝতে ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছেন মানুষ। শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরছে। একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে। কাল রাত থেকে ওরা বাইরের থেকে ছেলে প্রবেশ করায়, এবং ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। মানুষ তার মোক্ষম জবাব দিয়েছে। ফল যা হওয়ার তাই হয়েছে।

 

spot_img

Related articles

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...