Saturday, March 28, 2026

বিশ্বভারতীতে শুরু পৌষ উৎসব, বোলপুরে বিকল্প মেলা করছে পৌরসভা

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষ মেলা বাতিল করলেও পালন হচ্ছে পৌষ উৎসব। আজ, শুক্রবার সকাল থেকেই বিখ্যাত ছাতিম তলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে শুরু হলো পৌষ উৎসবের। উপাসনায় উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ, বিশ্বভারতী অন্যান্য আধিকারিকরা ও ছাত্র-ছাত্রীরা। সাদা পোশাকে থাকা পর্যটকদেরও প্রবেশ করতে দেওয়া হয়েছে এই উপাসনায়। তবে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ।


আরও পড়ুন:অচলায়তন প্রতিষ্ঠা করতে চাইছেন উপাচার্য, আন্দোলনে মুখর বিশ্বভারতী

তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা না করলেও বোলপুর পৌরসভা এবং প্রশাসনের উদ্যোগে শহরের ডাকবাংলা মাঠে আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিকল্প পৌষ মেলা। এই মেলার উদ্বোধন করবেন রাজ্যর মন্ত্রী ফিরহাদ হাকিম। মেলা ঘিরে ইতিমধ্যেই মানুষের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে।

বিশ্বভারতীর অন্যতম বড় উৎসব দুটি। পৌষমেলা এবং বসন্ত উৎসব। করোনার কারণে দুই বছর এই মেলা বন্ধ ছিল। এই বছর পৌষমেলা আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর কারণে রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠিও লিখেছিলেন মুখ্যসচিবকে। কিন্তু শেষপর্যন্ত মেলার জন্য মাঠ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...