Wednesday, March 25, 2026

নন্দীগ্রামের ভেটুরিয়ায় তৃণমূলের ধন্যবাদ-সভা: আহত কর্মীদের দেখার পরে কর্মসূচি ঘোষণা কুণালের

Date:

Share post:

নন্দীগ্রাম ২-এ ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। ২৭ তারিখ এলাকায় ধন্যবাদ জ্ঞাপন সভা করবে তৃণমূল (TMC)। শনিবার, আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে এই কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনের সময় তৃণমূলের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আহত দলীয় কর্মীদের দেখতে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূল মুখপাত্র। এরপরে তমলুকে জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন কুণাল।

এদিন, আহত দলীয় কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করার পরে তমলুকে জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কার্যালয়ে বৈঠকে বসেন তৃণমূল মুখপাত্র। ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, ২ নম্বর ব্লকের সভাপতি অরুণাভ ভুঁইয়া-সহ স্থানীয় নেতৃত্ব।

কুণাল জানান,

• শনিবার সন্ধেয় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে নন্দীগ্রাম ১-এ মিছিল হচ্ছে তৃণমূলের।
• ২৫ ও ২৬ তারিখ বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ওসির মাধ্যমে পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হবে।
• ২৭ তারিখ বিকেল ৩টে ভেটুরিয়ায় ধন্যবাদ জ্ঞাপন সভা। সেখানে প্রখান বক্তা সৌমেন মহাপাত্র ও জয়প্রকাশ মজুমদার।

এদিন হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন কুণাল। আহতদের মাথার স্ক্যান করা হয়েছে। ২ জনের মাথায় স্টিচ পড়েছে। চিকিৎসায় সাড়া মিলছে বলে জানান হাসপাতালের সুপার। কুণাল ঘোষ বলেন, যারা এই হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। থানায় এফআইআর করাতে হবে।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...