Saturday, April 4, 2026

Howrah: চিন্তা বাড়াচ্ছে কোভিড! বাতিল ডুমুরজলায় প্রধানমন্ত্রীর জনসভা

Date:

Share post:

বর্তমানে কোভিড (Covid) পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে দেশ তথা বিশ্ববাসীর। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করা হল হাওড়ার ডুমুরজলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভা। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায় (Kolkata)। আর সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর সেই উপলক্ষেই বঙ্গ বিজেপির (BJP) নেতাদের পরিকল্পনা ছিল হাওড়ার ডুমুরজলায় প্রধানমন্ত্রীর একটি জনসভা আয়োজন করার। তবে বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাতিল করা হল সেই পরিকল্পনা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানান, ডুমুরজলা ময়দানে প্রধানমন্ত্রীকে নিয়ে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু কোভিডের কারণে উনি সভা করবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যে কোভিড স্বাস্থ্যমন্ত্রক বৈঠক করেছে। রাজ্যগুলির জন্য তৈরি হয়েছে নয়া নির্দেশিকাও (Guidelines)। তবে বিজেপি সূত্রের খবর, কোভিড পরিস্থিতির কারণে বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে না করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচিতে ৩০ ডিসেম্বর রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর। জাতীয় গঙ্গা পরিষদের সভায় থাকবেন তিনি। পাশাপাশি রেলের একাধিক প্রকল্পের সূচনাও করবেন তিনি।

দলীয় সূত্রে খবর, হাওড়ার ডুমুরজলা ময়দানে নরেন্দ্র মোদির সভাকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রস্তুতি পুরোদমে শুরু করে দেওয়ার পরিকল্পনা ছিল বঙ্গ বিজেপির। তবে বর্তমানে বিশ্বে কোভিড যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই জনসভার অনুরোধ ফিরিয়ে দেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তেমনটাই জানিয়েছেন। তবে কলকাতা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...