Monday, April 6, 2026

ফের বিশ্বকাপ ফাইনাল করার দাবি, এই দাবিতে একটি পিটিশনে সই দুই লক্ষ ফরাসি সমর্থকের

Date:

Share post:

ফের একবার দাবি উঠল বিশ্বকাপ ফাইনাল আয়োজন করার। গত ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলেন আর্জেন্তিনা। এরপরই উৎসবে মাতেন আর্জেন্তাইনরা। তবে এই উৎসবের মাঝেই ক্ষোভ প্রকাশ করছেন ফরাসিরা। তাদের দাবি ফাইনালে নাকি অন্যায়ভাবে হারানো হয়েছে ফ্রান্সকে। আর সেই কারণেই ফের একবার বিশ্বকাপ ফাইনাল করার আয়োজন উঠল। ইতিমধ্যেই ফাইনাল করার দাবিতে দু’লাখ মানুষ সই করেছেন এই দাবির সমর্থনে। তাঁদের অধিকাংশই ফ্রান্সের সমর্থক।

জানা যাচ্ছে, গত শুক্রবার অবধি, প্রায় দুই লক্ষ মানুষ একটি পিটিশনে সই করেছেন, যেখানে বলা হয়েছে যে পুনরায় এই ফাইনাল খেলানো হোক। মূলত আর্জেন্তিনার প্রথম দুটি গোল নিয়েই উঠছে প্রশ্ন। আর্জেন্তিনার প্রথম গোলের ক্ষেত্রে যে পেনাল্টি দেওয়া হয়েছে, সেটিকে অন্যায্য দাবি করছেন ফরাসিরা। আর দ্বিতীয় গোলটি হওয়ার আগে কিলিয়ান এমবাপের উপর ট্যাকল করেন ক্রিশ্চিয়ান রোমেরো, যা ফাউল দেওয়া উচিত  ছিল বলে মনে করছেন তারা। তাদের মতে ফাউল দিলে তাহলে হয়ত আর্জেন্তিনার দ্বিতীয় গোলটি হত না। এছাড়াও পোলিশ রেফারি সিমোন মারসিনিয়াককে ভিলেন বানিয়ে দিয়েছেন ফরাসিরা।

কিন্তু প্রশ্ন হল, তাহলে কি ফরাসিদের এই বড় প্রতিবাদ কি শুনবে ফিফা। ফ্রান্সের ফুটবলপ্রেমীদের আবেদন ফিফা মেনে নিলে প্রশ্ন উঠে যাবে মেসিদের বিশ্বকাপ জয় নিয়ে।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...