Saturday, April 4, 2026

আবাস যোজনার দুর্নীতি বরদাস্ত করবে না রাজ্য: কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

আবাস যোজনায় দুর্নীতি ঠেকাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার (State Governor)। চলছে কড়া নজরদারি। আবাস যোজনার দুর্নীতি বরদাস্ত করবে না সরকার। রবিবার সাফ জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, রাজ্য সরকার দুর্নীতিকে কোনও ভাবেই প্রশ্রয় দেবে না।

আবাস যোজনার দুর্নীতি নিয়ে অভিযোগ উঠতেই তৎপর হয়েছে প্রশাসন। এরই মধ্যে সরকারি তরফে আবাস যোজনা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। জেলা জেলায় চলছে এই সমীক্ষা। জানা গিয়েছে সমীক্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আগের তালিকা থেকে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো সুবিধাভোগীর নাম বাদ পড়েছে। অবৈধ ভাবে যাঁদের নাম তালিকায় ঢোকানো হয়েছিল এরকম আরও নাম বাদ যাবে বলে মনে করা হচ্ছে। যদিও সুবিধাভোগীদের তালিকা অনেকদিন আগেই তৈরি হয়েছিল। তখন যেমন অবস্থা ছিল সেই অনুযায়ী তালিকায় নাম তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে অনেকেই পরিস্থিতির পরিবর্তন হওয়ায় নিজে থেকেই নাম কাটিয়ে দেন।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...