Saturday, June 20, 2026

দিনহাটা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে বিএসএফের অত্যাচার আরও বেশি: তীব্র আক্রমণ উদয়নের

Date:

Share post:

“বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই বিএসএফ জওয়ানদের এ রাজ্যে নিয়োগ করা হয়। দিনহাটা (Dinhata) সিতাই যেহেতু তৃণমূলে (TMC) শক্ত ঘাঁটি তাই এই এলাকায় BSF-এর অত্যাচার আরও বেশি।” বিএসএফের গুলিতে নিহত যুবকের বাড়িতে গিয়ে এই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রবিবার, বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) নেতৃত্বে চার সদস্যের একটি দল মৃত প্রেম বর্মণের বাড়িতে যায়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থলও পরিদর্শন করে প্রতিনিধি দল।

শনিবার দিনহাটা মহকুমার সীমান্তবর্তী এলাকা গিতালদহ- ২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধা গ্রামে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভাড়বান্দা গ্রামের যুবক প্রেম বর্মণের। ঘটনায় মৃতর কাকা শিনিল বর্মণ বিএসএফের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ওই পরিবারের পাশে থাকার নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে বারবার সরব হয়েছি। বিজেপির বিধায়করা আমাদের বিরোধিতা করেছেন। তাদের হিম্মত থাকলে এই পরিবারের সঙ্গে দেখা করে বলুক বিএসএফ সঠিক কাজ করেছে।” তৃণমূল নেতৃত্বকে সামনে পেয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ জানান বর্মণ পরিবার।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...