Thursday, June 25, 2026

তৃণমূলের সঙ্গে আঁতাঁত! চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগ বিজেপির ৪ নেতা-নেত্রীর

Date:

Share post:

যতকাণ্ড ডিসেম্বরে! ধামাকা করতে গিয়ে, নিজেরাই ধামকা হয়ে যাচ্ছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দল। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূল বিধায়কের আঁতাঁতের অভিযোগ তুলে পদত্যাগের হিড়িক। পদত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার বিজেপির যুব ও মহিলা মোর্চার ৪ গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী। দলত্যাগীদের নিশানায় বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ও অশোকনগর মণ্ডলের সভাপতিকে। এলাকায় আর কোনও বিজেপি থাকবে না, কটাক্ষ করেছে তৃণমূলও।


আরও পড়ুন:ভুয়ো জব কার্ড! পরিসংখ্যান দিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের

কল্যাণগড় মণ্ডলের সদ্য পদত্যাগী বিজেপি নেতা শুভম রায়ের দাবি, “তৃণমূলের সঙ্গে পুরোপুরি সেটিং করে দল চলছে এখানে। কোনও কাজ করে না। এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার সময়। কিন্তু স্থানীয় স্তরের কোনও কর্মসূচি নেই।”

এমনই চাঞ্চল্যকর দাবি তুলে ফেসবুকে পদত্যাগ পত্র পোস্ট করেছেন, অশোকনগরের কল্যাণগড় মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম রায়, যুব মোর্চার নেতা পলাশ মণ্ডল। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শম্পা ঘোষ ও মহিলা মোর্চার সদস্য ডলি দে।

সম্প্রতি, বিজেপির অশোকনগর মণ্ডলের সভাপতি শ্যামলেন্দু দে’র মাতৃবিয়োগ হয়। সেই সময় সমবেদনা জানাতে বিজেপি নেতার বাড়িতে যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এরপর তৃণমূল বিধায়কের সঙ্গে দলের নেতার গোপন যোগাযোগ রয়েছে এই অভিযোগ তুলে দলীয় পদ ছাড়লেন গেরুয়া শিবিরের ওই ৪ নেতা-নেত্রী। অন্যদিকে, বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের প্রতিক্রিয়া, ”ইস্তফা দিয়ে দিক। কিছু যায় আসে না। বিজেপির কোনও ক্ষতি হবে না।”

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...