Friday, June 26, 2026

পর পর বি*স্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান।! নিহ*ত ৫ সেনা

Date:

Share post:

একের পর এক বিস্ফোরণে কোপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রবিবার ওই প্রদেশে একাধিক বিস্ফোরণে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন বাসিন্দা।


আরও পড়ুন:ফরএভার মিসেস ইন্ডিয়া রানার আপ বাংলার মেয়ে পূজা নাগ !

পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মী-সহ ৮ জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন জখম হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া হয়েছে। ইসলামাবাদের পর ফের বালুচিস্তানে বিস্ফোরণের জেরে উদ্বেগ বেড়েছে পাক প্রশাসনের।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...