Saturday, April 4, 2026

মোদি-শাহের রাজ্যে BSF কর্মীকে পি*টিয়ে খু*ন, হিং*সাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ বললেন কুণাল

Date:

Share post:

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোম স্টেট। নরেন্দ্র মোদি-অমিত শাহের গর্বের রাজ্য। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। গুজরাত মডেল। কিন্তু বাস্তবিক অর্থে কি তাই? আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে। যেখানে মেয়ের সম্মানরক্ষা করতে গিয়ে খুন হতে হয় বাবাকে। সেই বাবা আবার একজন বিএসএফ জওয়ান। সেই জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। দেশজুড়ে নিন্দার ঝড়।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৭জনকে গ্রেফতার করা হয়েছে। নিজের মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করেছিলেন মেলজিভাই বাঘেলা নামে ওই বিএসএফ কর্মী। এর জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয়।

পুলিশ সূত্রে খবর, নিহত বিএসএফ জওয়ান গুজরাতের নাদিয়াদ এলাকার চাকলাসি গ্রামের বাসিন্দা। ছুটিতে বাড়ি এসেছিলেন। মেয়ের এক সহপাঠীর বাড়িতে গিয়ে আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্টের প্রতিবাদ করেছিলেন তিনি। এরপর ১৫ বছরের কিশোরের পরিবারের লোকজনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ওই কিশোর এবং তার পরিবারের লোকজন ঘিরে ধরে বিএসএফ জওয়ানকে মারধর করে। পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে। এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। যদি কেউ দোষীও হয়, তার বিচার আইনে হওয়া উচিত। আসলে এটা বিজেপির ভিতর থেকে আসা হিংস্রতা। একেবারে নিন্দনীয় ঘটনা। বিজেপির হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ।

কুণালের আরও সংযোজন, প্রধানমন্ত্রী রাজ্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য। কথায় কথায় গুজরাত মডেল। আসলে অসহিষ্ণুতা, পিটিয়ে মারা, উগ্রতা, এগুলোই গুজরাট মডেল।
এর আগে মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গীর ছেলে ব্যাট দিয়ে পিটিয়ে ছিল পুরসভার কর্মীকে। এগুলো আসলে ওদের সংস্কৃতি। কথায় কথায় দিলীপবাবু বলেন মারবো ধরবো। এগুলো ঠিক নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...