Thursday, April 2, 2026

নতুন বছরের আগেই সুখবর! চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

দীর্ঘদিন অপেক্ষার অবসান। এবার থেকে সরকারি স্কুলে (Govt School) নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের (Computer Instructor) ভাতা (Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের (Govt of West Bengal)। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক (Contractual) কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষিকাদের এই বর্ধিত ভাতা লাগু হবে। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আগে তাঁদের ৮ হাজার টাকা দেওয়া হত। আর নতুন বছর থেকে তাঁদের ভাতা বাড়িয়ে ১০ হাজার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে বিগত কয়েক বছর ধরেই কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। তবে স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করতে হয় তাঁদের। যার মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের অনলাইন ফর্ম ফিলাপ (Online Form Fill up) সহ একাধিক কাজ থাকে। পাশাপাশি করতে হয় স্কুলের অন্যান্য বিষয়ের ডিটিপি-র (DTP) কাজও।

আর সেই কারণেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তবে নতুন বছরের আগেই এমন সরকারি ঘোষণা যে তাঁদের বাড়তি অক্সিজেন জোগাল তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...