Tuesday, March 24, 2026

Entertainment : ‘বেশরম রং’-এর গায়ে এবার সেন্সরের কাঁচি !

Date:

Share post:

গান সামনে আসা মাত্রই শুরু হয়েছিল বিতর্ক। বছর শেষেও সেই রেশ রয়েই গেল। আর এবার ‘ পাঠান’ (Pathaan) বিতর্কের আঁচ পৌঁছে গেল সোজা সেন্সর বোর্ডের (Censor Board) কাছে। এবার শাহরুখ-দীপিকার (Shahrukh Khan- Deepika Padukone) ‘পাঠান’ (Pathaan)ছবিতে বেশ কিছু পরিবর্তন আনার নির্দেশ দিল সেন্সর বোর্ড। মূলত বিতর্ক একটি গান নিয়ে , যার নাম ‘বেশরম রং’। গানটি গেয়েছেন শিল্পা রাও (Shilpa Rao)। আসল সমস্যাটা গানে নয় বরং দৃশ্যায়নে। কেন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)গেরুয়া মনোকিনি পরানো হল? প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। সেখান থেকেই ফের সক্রিয় বয়কট ট্রেন্ড। এবার ছবির নির্মাতাদের সেন্সর বোর্ডের (Censor Board) তরফে নির্দেশ দেওয়া হল, যাতে ওই গান ও ছবিতে কিছু পরিবর্তন আনা হয়।

প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান। তার আগেই ছবিতে সেন্সরের কাঁচি। আগেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য টিম পাঠানের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, কাটছাঁট করে নতুন ভার্সান বোর্ডের কাছে জমা দিতে হবে। সম্প্রতি CBFC এক্সামিনেশন কমিটি-র কাছে শংসাপত্রের আবেদন জানিয়েছে ছবিটি। সেখানে ছবি দেখার পর এই সিদ্ধান্ত জানিয়েছে সেন্সর বোর্ড। এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র পাঠান নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকে বিতর্ক। সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, ছবির সৃজনশীলতা ও দর্শকদের ভাবাবেগের মধ্যে সমতা বজায় রাখাই সেন্সর বোর্ডের কাজ। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হল। যশ রাজ ফিল্মস নির্দেশ মেনে ছবিতে বদল আনলে নির্ধারিত দিনে ছবি মুক্তি পেতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...