Monday, April 6, 2026

দেখা করতে পারছেন না লিও, নিজের শহরের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন মেসি

Date:

Share post:

নিজের শহরের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন লিওনেল মেসি। গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। এরপর থেকেই উৎসবের আমেজে গোটা আর্জেন্তাইন শিবির। এই মুহূর্তে নিজের শহর রোসারিয়োতে রয়েছেন মেসি। তাঁকে দেখতে বাড়ির বাইরে ভিড় করছেন হাজারও সমর্থক। তাঁদের সঙ্গে দেখা করতে না পারায় ক্ষমা চাইলেন মেসি।

এদিন সংবাদমাধ্যমে মেসি বলেন,”রোসারিয়োর প্রত্যেক বাসিন্দাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকাপের আগে ও বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর থেকে যেভাবে আপনারা ভালবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করতে পারিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাইরে যাওয়া হচ্ছে না। তাই ক্ষমা করবেন।”

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর থেকে রোসারিয়োয় নিজের বাড়িতেই রয়েছেন মেসি। জানা যাচ্ছে বাড়িতেই থাকছেন তিনি। বিশ্বকাপ জয়ের পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও প্রতিদিনই ফুটবলপ্রেমীরা ভিড় করছেন তাঁর বাড়ির সামনে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...