Monday, April 6, 2026

কোভিডে বেসামাল চিন, উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

বছর শেষে দুর্ভোগের ছবি শি জিনপিং-এর (Xi Jinping) দেশে। লাল ফৌজের দেশে (China)এখন কোভিডের (Covid 19) র*ক্তচক্ষু। এবার প্রকাশ্যে আরও ভয়ঙ্কর খবর। নতুন বছরে মারাত্মক আকার নিতে চলেছে কোভিড (Covid 19)। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই আশঙ্কা প্রকাশ করেছে একটি গবেষণা সংস্থা। নতুন বছরে সে দেশে সংক্রমণের বহর আরও বাড়তে পারে বলে সেই গবেষণা পত্রে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা মাত্রাতিরিক্ত বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

কোভিড ১৯ এর নয়া উপরূপ নিয়ে শঙ্কায় গোটা বিশ্ব। জানুয়ারি মাসের শেষ দিকে চিনে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ হাজার ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে । ২৩ জানুয়ারি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাই পিক নেবে বলে মনে করা হচ্ছে। একদিকে ২২ জানুয়ারি রয়েছে লুনার নিউ ইয়ার (Luner New Year)। ফলে সেই সময়ই সংক্রমণের দাপট আরও বাড়তে পারার আশঙ্কায় প্রমাদ গুনছেন চিনের মানুষ। যদিও দৈনিক কতজন কোভিডে সংক্রমিত হচ্ছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করা আপাতত বন্ধ রেখেছে শি জিনপিংয়ের সরকার। যদিও গবেষণা সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, চিনে বর্তমানে প্রায় ৯ হাজার জনের মৃত্যু হচ্ছে প্রতিদিন। দৈনিক সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...