Tuesday, March 24, 2026

চালকের কেবিনে রেলমন্ত্রী ! বেহালাবাসীর স্বপ্নপূরণ করে গড়াল জোকা-তারাতলা মেট্রোর চাকা

Date:

Share post:

অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রোরেল (Joka Taratala Metro)। মাতৃবিয়োগের দিনেও নির্ধারিত সময়ে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা থেকে তারাতলা পর্যন্ত গড়াল মেট্রোর (Metro) চাকা। চালকের কেবিনে স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জোকা স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী (Railway Minister)। এরপর মেট্রোয় চেপে গেলেন তারাতলায়। বিকেলে হাওড়া (Howrah) থেকে জোকা মেট্রো (Joka Metro) স্টেশনে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)

মাঝে পেরিয়ে গেছে একযুগেরও বেশি সময়। তখন কেন্দ্রের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) তখন রেলমন্ত্রী। বেহালা থেকে বিবাদি বাগ (Behala to BBD Bag) পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা করেন তিনি। সেই প্রকল্পের অংশ হিসেবে জোকা-তারাতলা মেট্রো (Joka – Taratala Metro) পরিষেবা চালু হল।

প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬ স্টেশন দিয়ে চলবে মেট্রো। ট্রায়াল রান হয়েছিল গত সেপ্টেম্বরে। নভেম্বরে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিদর্শন করেছিলেন রেলের সেফটি কমিশনার। এরপর ভাড়ার তালিকা প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া ৫ টাকা, আর সর্বোচ্চ ২০। বেহালাবাসীর বহুদিনের স্বপ্নপূরণ।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...