Tuesday, June 16, 2026

সুপ্রিম নির্দেশ মেনে অবশেষে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নীতি বদলের পথে কেন্দ্র

Date:

Share post:

এক মাসেরও বেশি সময় পর মানা হল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ। প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) সংক্রান্ত নতুন নিয়মকে মানতে রাজি কেন্দ্রীয় সরকার। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) পক্ষ থেকে শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে নিয়ম বদলের কথা জানানো হয়। বিষয়টিতে স্বভাবতই খুশি পেনশনভোগীরা (Pension holder)।

কর্মচারী ভবিষ্যনিধি আইন অনুযায়ী, সরকারি কর্মচারীরা প্রতি মাসে তাঁদের মূল বেতনের ১২ শতাংশ টাকা জমা করেন প্রভিডেন্ট ফান্ডে। নিয়োগকারী সংস্থার তরফেও কর্মীদের পিএফ তহবিলে বেতনের ১২ শতাংশই জমা দেওয়া হয়। এই আইনেই ১৯৯৫ সালে কর্মী পেনশন প্রকল্প চালু হয়েছিল। যাঁদের মূল বেতন ৬,৫০০ টাকা বা তার কম, তাঁদের বেতনের যে ১২ শতাংশ অর্থ পিএফে জমা পড়ছিল, তার মধ্যে ৮.৩৩ শতাংশ নিয়ে পেনশন তহবিল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী সময়ে। বর্ধিত হারে পেনশন পেতে চাওয়া কর্মীকে বাড়তি অনুদান হিসেবে মূল বেতনের ৮.৩৩ শতাংশ জমা করার সুযোগও দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি সরকার (BJP government) ক্ষমতায় আসার পর পুরাতন পেনশন প্রকল্পে সংশোধন আনা হয়। শর্ত দেওয়া হয় ১৫,০০০ টাকার বেশি মাইনের ব্যক্তিকে ১.১৬ শতাংশ অর্থ পেনশন তহবিলে দিতে হবে। কিন্তু নভেম্বরে এই শর্তকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে সেই শর্ত মেনে নিয়ে নীতি বদলের পথে কেন্দ্র।

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...