Monday, April 6, 2026

নতুন বছরেই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু স্কুল সার্ভিস কমিশনের

Date:

Share post:

২০২২ জুড়ে শুধুই শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগ। যদিও বছরের শেষ মাসে নির্ঝঞ্ঝাট ভাবে স্বচ্ছতার সঙ্গে প্রাথমিকের টেট (Primary TET) আয়োজন করে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার নতুন বছরের শুরুতেই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ইতিমধ্যেই কমিশনের (SSC) পক্ষ থেকে কাউন্সেলিং-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৬৫ জন প্রার্থীর নাম উল্লেখ রয়েছে।

মাসের পর মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করে চলেছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জট কাটাবার চেষ্টায় বার বার রাজ্য সরকারের তরফ থেকে সদর্থক পদক্ষেপ করতে দেখা গেছে। এবার আরো এক ধাপ এগিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানুয়ারিতেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সুখবর পাওয়া আশায় চাকরিপ্রার্থীরা। কমিশন সূত্রে খবর, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানকারীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং।এর আগে ১৮৩ জন তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাতে দেখা যায় বেশ কিছু প্রার্থী শিক্ষকপদে কাজে যোগ দেননি। এরপরেই বিচারপতি ওই শূন্যপদগুলোতে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি দিল এসএসসি (SSC)।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...