Saturday, April 4, 2026

উৎসশ্রী-তে স্কুল শিক্ষকদের বদলি আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

উৎসশ্রী পোর্টালের (Utshashree Portal) মাধ্যমে এবার স্কুল (School) শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। এক বিজ্ঞপ্তি (Notice) জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে বদলি প্রক্রিয়ার পাশাপাশি বদলির আবেদন নেওয়াও স্থগিত রাখা হচ্ছে।
শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য আবেদন জানার সুবিধার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকছে। তবে বদলির আবেদন নেওয়ার প্রক্রিয়া চালু ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন বদলির আবেদনও জানাতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হবে। এমনকী বদলির জন্য আবেদনও করা যাবে না। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তে অখুশি অধিকাংশ শিক্ষক সংগঠন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...