Saturday, June 20, 2026

মমতার মধ্যে ভগবান রামকে দেখতে পায়: “জয় শ্রীরাম” নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা অভিষেকের

Date:

Share post:

ভিক্টোরিয়া মেমোরিয়াল এর অনুষ্ঠানের পর বন্দে ভারতের (Vande Bharat) উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বিজেপি এই বিষয় নিয়ে রবিবার গেরুয়া শিবির কে প্রবল খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি (BJP) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়ত তারা ভগবান রামচন্দ্রকে দেখতে পেয়েছে। তাই তাঁকে দেখে ভগবানের নাম নিয়েছে। কিন্তু, মনে রাখতে হবে জয় শ্রীরাম বললে রান্নার গ্যাস বা পেট্রোলের (Petrol) দাম কমবে না।”

বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, “সরকারি অনুষ্ঠানে এমন আচরণ অত্যন্ত লজ্জার। ভুল করেও যারা শেখে না, তাঁদের নির্বোধ ছাড়া কী বলব! ওঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বলেই এমনটা করেছে। আজ পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শুনেছেন? মুখ থুবড়ে পড়ার পরও আসলে এদের শিক্ষা হয়নি।”

এই বছরের শুরুতেই রাজ্যে আসছেন অমিত শাহ। চল্লিশটা সভা করার কথা আছে তাঁর। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, বাংলায় স্বাগত। ৪০ কেন অমিত শাহ ৪০০টি সভা করুন। এরপরই গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বলেন, “ভোট এলেই এরা আসে! এজন্যই বলা হয়, বহিরাগত আসে, বহিরাগত যায়; বাংলা নিজের মেয়েকে চায়।” দেশকে পথ দেখাবে বাংলা মডেল- মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...