Saturday, June 20, 2026

‘নতুন জাতির জনক’ দেশের জন্য কী করেছেন? বছরের প্রথম দিনেই মোদিকে তোপ নীতীশের  

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বেনজির আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) সঙ্গে তুলনা টেনে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেছেন নীতীশ কুমার। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর (RSS) ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিহারের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেছেন নীতীশ। কয়েকদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী অমৃতা ফড়ণবিস (Amrita Fadanbis) মোদিকে ‘নতুন ভারতের জাতির জনক’ আখ্যা দিয়েছিলেন। সেই সূত্র ধরেই নীতীশের প্রশ্ন আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য কী করেছেন?

এদিন বিহারের মুখ্যমন্ত্রী নাম না করে মোদিকে কটাক্ষ করে বলেন, আজকাল আধুনিক ভারতের নতুন পিতাকে নিয়ে আলোচনা হচ্ছে। সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। তিনি দেশের জন্য কী করেছেন? আপনি কিছু কাজ করেছেন? ভারত কোথায় এগিয়েছে, কী কাজ করেছে। আছে শুধু অপপ্রচার। এরপরেই মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কী কখনও মহাত্মা গান্ধীর অবদান ভুলতে পারি? জাতির নতুন পিতা কিন্তু আপনি জাতির জন্য কী করেছেন? উল্লেখযোগ্য কিছু কী করা হয়েছে? ভারত কীভাবে এগিয়েছে? একমাত্র নতুন প্রযুক্তি তৈরি হয়েছে।

নীতীশের আরও অভিযোগ, ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। এরপরই সরাসরি বিজেপিকে আক্রমণ করে নীতীশ কুমার বলেন, স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আরএসএসের স্বাধীনতা সংগ্রামে কোনও অবদানই নেই।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...