Saturday, April 4, 2026

চেনা শীতের দেখা নেই, নতুন বছরের দ্বিতীয় দিনেও পারদ ঊর্ধ্বমুখী

Date:

Share post:

শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছিল শহরে। বছরের দ্বিতীয় দিনও পারদ ঊর্ধ্বমুখী।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি।শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।

হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিক। সকালের দিনে কুয়াশা থাকলেও কলকাতায় সোমবার সারা দিন আকাশে থাকবে হালকা মেঘের আনাগোনা। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া দুর্বল। যে কারণে শীতকালেও চেনা শীতের দেখা নেই। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। তার প্রভাবেও শীত বাধা পেয়েছে রাজ্যে। কলকাতার পাশাপাশি জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...