Saturday, April 4, 2026

রওনার দ্বিতীয় দিনেই বিপত্তি! ভাঙল বন্দে ভারতের দরজার কাঁচ! কীভাবে?

Date:

Share post:

শৌচাগারে জলের অভাব, খাবার ঘিরে বিতর্ক আগেই ছিল। এবার সাধারণ যাত্রী নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনে ঘটল আরও বিপত্তি। পাথর ছুড়ে ভাঙা হল ট্রেনের দরজা। সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি দরজারই কাচ ভেঙেছে। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।


আরও পড়ুন:প্রথমদিনেই বন্দে ভারতের খাবার নিয়ে ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের

রেলের তরফে জানানো হয়েছে, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হননি। প্রসঙ্গত, শনিবার উদ্বোধনের পরদিন রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এই ট্রেনে। প্রথম দিনেই শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছে।

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘ট্রেনে পাথর ছোঁড়া একটা সামাজিক ব্যাধি। আমরা সারা বছর এ নিয়ে সচেতনতা কর্মসূচি চালাই। একটা সময়ে পার্ক সার্কাস অঞ্চলে লোকাল ট্রেনে এটা খুব হত। এখন বন্ধ হয়ে গিয়েছে। সচেতন করার ফল মিলেছে। বন্দে ভারতে আজ এটা হয়েছে। আরপিএফের সঙ্গে এটা জিআরপিরও দেখার কথা।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...