Monday, April 6, 2026

পন্থের দুর্ঘটনায় প্রশ্নের মুখে মোদির সংস্থা, উঠছে খারাপ রাস্তার তত্ত্ব

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায়(Car Accedent) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্থ(Rishav Pant)। তবে দুর্ঘটনার কারণ পন্থের ঘুমিয়ে পড়া নাকি রাস্তায় গর্ত থাকার জন্য এই দুর্ঘটনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রথমে নিজের ঘুমিয়ে পড়ার কথা বললেও পরে পন্থ জানান রাস্তায়(Road) গর্ত ছিল। তবে এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া।

রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছিলেন যে, পন্থ তাঁকে বলেছেন রাস্তায় থাকা গর্ত থেকে বাঁচতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। যদিও দুর্ঘটনার পর পুলিশ জানিয়েছিল যে, পন্থ বলেছেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কোনটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার রুরকি এলাকার প্রধান প্রদীপ সিং গুসেইন বলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাস্তায় কোনও গর্ত নেই। ওই রাস্তায় একটা সরু খাল আছে। সেই কারণে রাস্তাটা একটু ছোট ওই জায়গায়। নিকাশির জন্য ব্যবহার হয় ওই খালটা।”

পন্থের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী পুষ্কর বলেছিলেন, “পন্থ বলল রাস্তায় কোনও গর্ত বা কালো রঙের কিছু ছিল। সেটার থেকে গাড়ি বাঁচাতে গিয়েই ধাক্কা লাগে।” গর্ত ভরাট না করার অভিযোগ উঠেছিল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। দুর্ঘটনার পর রাস্তা সারাইয়ের কাজও শুরু হয়েছে। গুসেইন অবশ্য জানান, “রাস্তা মেরামতের কোনও কাজ হয়নি ওখানে।” তবে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখা গিয়েছে যেখানে ওই রাস্তা সারাই করা হচ্ছে। রাস্তায় যে গর্ত রয়েছে সেকথা স্বীকার অরে নিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মাও। শনিবার পন্থের সঙ্গে দেখা করার পর শ্যাম বলেছিলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটে, সেখানে গর্ত ছিল। সেখান থেকে গাড়ি বাঁচাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে পন্থ।”

শুক্রবার ভোরে পন্থের দুর্ঘটনা ঘটে। ৫.৩০ নাগাদ দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারে ভারতীয় উইকেটরক্ষকের গাড়ি। একাই ছিলেন তিনি। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পন্থ। গাড়িটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্থকে। সেখানেই রয়েছেন তিনি। পন্থের মাথায়, পিঠে এবং পায়ে চোট রয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...