Monday, April 6, 2026

‘ভারত জোড়ো যাত্রা’র সাফল্য কামনা করে রাহুলকে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

Date:

Share post:

ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস(Satyandra Das)। তাঁর এহেন চিঠিতে অস্বস্তি বাড়ল বিজেপির(BJP)। এই পদযাত্রার সাফল্য কামনার পাশাপাশি ‘ভারতের একতা’র মতো ‘মহৎ উদ্দেশ্যে’ যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়ষী প্রশংসা করলেন সত্যেন্দ্র দাস। তাঁর লেখা সেই চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিটি প্রকাশ্যে এনেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া।

কংগ্রেসের ছাত্র সংগঠনের টুইটে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস গত ৩১ ডিসেম্বরে রাহুল গান্ধী ওই চিঠি লিখেছেন। তিনি লেখেন, “যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।” সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লিখেছেন, “মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পার হয়েছে ভারত জোড়ো যাত্রা। গাজিয়াবাদে পর বাঘপতের মাভিকালা গ্রামে রাত কাটাবেন রাহুল এবং তাঁর সঙ্গীরা। জানুয়ারি ৪ তারিখে শামলি হয়ে হরিয়ানার (Haryana) দিকে রওনা দেবেন কংগ্রেস নেতা। আগামী ৫ জানুয়ারিতে হরিয়ানার ঢোকার কথা যাত্রার। তার আগে অযোধ্যার প্রধান পুরহিতের লিখিত শুভকামনা কংগ্রেসকে যেমন অনেকখানি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিল বলা বাহুল্য। তেমনই গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মধ্যে পড়ল।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...