Monday, February 23, 2026

জানুয়ারিতেই শিলিগুড়িতে মোদিকে এনে সভা করার আপ্রাণ চেষ্টায় বঙ্গ বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকে গোটা বাংলা জুড়ে কার্যত সংগঠনের বেহাল দশা বঙ্গ বিজেপির (BJP West Bengal)। নিচুতলার কর্মী-সমর্থকরা ঝিমিয়ে পড়ে ভাত-ঘুমে চলে গিয়েছে। সেই অর্থে শাসক বিরোধী কোনও কর্মসূচিও দেখা যাচ্ছে না। তারই মাঝে পঞ্চায়েত ভোট (Panchayat Election) এলো বলে। ত্রিস্তর পঞ্চায়েত লোকসভা ভোটের আগে খুব গুরুত্বপূর্ণ। বলা চলে রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট। লোকসভার আগে গ্রাম বাংলার মানুষের মনোভাব বুঝে নেওয়ার শেষ সুযোগ।

দক্ষিণ বঙ্গে গেরুয়া শিবিরের বেহাল দশা। তাই পঞ্চায়েতে উত্তরবঙ্গকে (North Bengal) টার্গেট করে মুখরক্ষা করার একটা লড়াই চালানোর প্রচেষ্টা করছে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গে সংগঠনকে চাঙ্গা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজেপি সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি শিলিগুড়িতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ জন্য দল প্রস্তুতি শুরু করেছে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, চলতি মাসেই প্রধানমন্ত্রীর আসার কথা। দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে। যদিও বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, প্রধানমন্ত্রীর আসার ব্যাপারে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

কোচবিহার থেকে মালদহ পর্যন্ত পাহাড়, চা বাগান, জঙ্গল ও নদীবেষ্টিত সিংহভাগ বিধানসভা কেন্দ্র গেরুয়া শিবিরের কব্জায় থাকলেও সম্প্রতি শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একগুচ্ছ পুরসভার ভোটে তারা সাফল্য পায়নি। বহু আসনে গেরুয়া প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও তাদের শোচনীয় পরাজয় হয়েছে। তাই মোদিকে এনে পঞ্চায়েতের আগে লড়াই কিছুটা জমিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছে গেরুয়া শিবির।

 

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...