Sunday, April 5, 2026

প্রাথমিকে ফের ১৪০ জনের চাকরি বাতিলের সঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের কোপ পড়ল একঝাঁক প্রাথমিক শিক্ষকের উপর। ঘুরপথে চাকরি পেয়েছেন এমন ১৪০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি নতুন করে বাতিল করল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ১৪০ জন “ভুয়ো” শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেন। একইসঙ্গে তাঁদের বেতন বন্ধেরও বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও ৫৩ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৯৩ জনের চাকরি বাতিল করা হল।

প্রসঙ্গত, এসএসসি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। গত ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যাঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর আজ, বুধবার আরও ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাঁদের নথি খতিয়ে দেখেই ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি। সেইসঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দেন তিনি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...