Saturday, April 4, 2026

মাঝ আকাশে সহযাত্রীর অভব্য আচরণ! বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’

Date:

Share post:

মাঝ আকাশে বিমানে মত্ত অবস্থায় বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’ করে দিলেন এক যুবক। দিল্লিগামী বিমানে অশ্লীল আচরণের অভিযোগ। বিচার চেয়ে টাটাকে চিঠি লিখলেন বৃদ্ধা যাত্রী। মত্ত অবস্থায় তাঁর গায়ে এক যুবক প্রস্রাব করে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু অভিযোগ, বিনা বাধায় ওই যুবককে বিমান থেকে নেমে যেতে দেওয়া হয়েছে। তাঁর কোনও শাস্তি হয়নি।

আরও পড়ুন:‘আমার দাদাকে কেনা যায় না, আমি ওঁকে নিয়ে গর্বিত’: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা  

ওই বৃদ্ধা যাত্রী টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখে জানিয়েছেন, গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তিনি। মধ্যাহ্নভোজের পর মত্ত অবস্থায় এক যুবক তাঁর আসনের দিকে এগিয়ে আসেন। অভিযোগ, তিনি পোশাক খুলে প্রকাশ্যেই তাঁর গায়ে প্রস্রাব করেন। প্রস্রাবের পরেও পোশাক খোলা অবস্থায় সেখানে দাঁড়িয়েছিলেন বেশ কিছু ক্ষণ।

চিঠিতে বৃদ্ধা জানিয়েছেন, তিনি বিমানকর্মীদের ডেকে জানান, প্রস্রাবে তাঁর আসন, জুতো এবং পোশাক ভিজে গিয়েছে। তখন তাঁকে অন্য পোশাক এবং জুতো দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ অন্য আসনে বসিয়ে রাখা হয়। অনেক পরে তাঁর আসন পরিষ্কার করা হলে সেখানে ফিরে আসেন বৃদ্ধা। বিমান থেকে নেমে যাওয়ার পরেও তাঁকে কোনও রকম সহায়তা করা হয়নি বলে অভিযোগ। বৃদ্ধা জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই সুবিচার চেয়ে টাটাকে চিঠি লিখেছেন তিনি।

এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পরই ওই যাত্রীকে এয়ারলাইনের ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ওই যাত্রী আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াত করতে পারবেন না।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...