Wednesday, March 25, 2026

মৃ*ত স্ত্রীর সিলিকনের মূর্তি তৈরি করে ভালোবাসার দৃষ্টান্ত স্বামীর

Date:

Share post:

ভালবাসা অমর, মৃ*ত্যু সবকিছু শেষ করে দিতে পারে না। মুমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান। আর বাংলায় মৃ*ত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে তাঁর প্রতিরূপে একটি সিলিকনের (Silicon) মূর্তি তৈরি করলেন প্রাক্তন সরকারি কর্মচারী তাপস সান্দিল্য (Tapas Sandilya), বয়স ৬৫। ঊনচল্লিশ বছরের ভালোবাসা কি এভাবে পথ চলা থামাতে পারে, মন কখনই যে মনের মানুষের থেকে আলাদা হয় না । তাই তো আড়াই লাখ টাকা খরচ করে ৩০ কেজি ওজনের সিলিকনের (Silicon) মূর্তি বানিয়ে স্ত্রী ইন্দ্রানী সান্দিল্যকে (Indrani Sandilya) নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন তাঁর স্বামী।

কোভিডে (Covid) আক্রান্ত হয়ে ২০২১ সালের মে মাসে মারা যান ইন্দ্রানী। এরপরেই তাঁর একটি সিলিকনের মূর্তি তৈরিতে উদ্যোগ নেন তাপস। যোগাযোগ করেন জাদুঘরের সিলিকন মূর্তি তৈরির সঙ্গে যুক্ত ভাস্কর্য শিল্পী সুবিমল দাসের (Subimal Das) সঙ্গে। শিল্পীর অবিশ্বাস্য দক্ষতাতে জীবন্ত হয়ে ওঠেন ইন্দ্রানী। কলকাতার ভিআইপি রোডের (VIP road) বাড়িতে ইন্দ্রানীর প্রিয় জায়গা সোফার উপর বসানো রয়েছে সিলিকনের মূর্তিটি। প্রতিবেশীরা প্রায়শই মূর্তিটি দেখতে ভিড় করছেন বাড়িতে।

তাপস জানান জীবিত থাকাকালীন মায়াপুরের (Mayapur) ইসকনের (Iscon) মন্দিরে স্ত্রীকে নিয়ে গেছিলেন তিনি। সেখানে ভক্তিবেদান্ত স্বামীর প্রাণবন্ত মূর্তি দেখে ইন্দ্রানী স্বামীকে বলেছিলেন তিনি আগে মারা গেলে তাঁরও যেন একই রকম একটি মূর্তি তৈরি করা হয়। স্ত্রীর ইচ্ছাকে পূর্ণ করতেই পরিবারের বিরুদ্ধে গিয়ে মূর্তি তৈরি করেছেন তিনি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...