Saturday, April 4, 2026

আজ ফের আসানসোল আদালতে হাজিরা অনুব্রতর

Date:

Share post:

প্রভাবশালী তত্ত্বে হাইকোর্টে জামিন খারিজ হওয়ার পর আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় গত ২২ ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুবরাজপুরে পুলিশি হেফাজতে রয়েছেন অনুব্রত বলে সিবিআই তরফে আদালতে জানানো হয়েছিল। পাশাপাশি ছুটিতে ছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ।তাই ওইদিন কোনও শুনানি হয়নি। ফলে ১৪ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়। সেইমত আজ অর্থাৎ ৫ জানুয়ারি ফের অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা আসানসোল বিশেষ সিবিআই আদালতে।

আরও পড়ুন:অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট !


শেষবার গত ৯ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।ওইদিন শুনানি হলেও অনুব্রতর জামিনের আবেদন করা হয়নি।আজ অনুব্রতর আইনজীবী অনুব্রতর জামিনের আবেদন করতে পারেন।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ইডি-র হাতে শোন্ অ্যারেস্ট হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে সিবিআই আদালতে কিন্তু তার আইনজীবী একবারের জন্যও জামিনের আবেদন করেননি। এই সময় হাইকোর্টে জামিনের আবেদন করে মামলা শুরু হয়। গতকালই জামিনের আবেদন খারিজ হয়। সেক্ষেত্রে উচ্চ আদালতে যেতে পারেন অনুব্রত বলে মনে করা হচ্ছে। যদিও এব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...