Wednesday, April 1, 2026

আবাস যোজনায় কড়া রাজ্য, বাদ পড়েছে ১৭ লক্ষ নাম! বিরোধীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া নজরদারি করছে রাজ্য। তারাই ইতিমধ্যে ৫০লক্ষ আবেদনের মধ্যে ১৭ লক্ষ ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রেও তদন্ত করেই ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। বিজেপির অভিযোগের জবাবে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা, তিনতলা বাড়ি করেছে। কেউ কেউ আমাদের সঙ্গে আগে ছিল। একটা জেলায় অভিযোগ এসেছে। ওই জেলাটাও আমার। আমরা এনকোয়ারি করেছি। ১৭ লক্ষ আবেদন বাদ দিচ্ছি।” পূর্ব মেদিনীপুরেই আবাস যোজনায় তালিকায় নাম তোলার দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। অভিযোগের আঙুল উঠেছে শুভেন্দু-সহ অধিকারী পরিবারের বিরুদ্ধে। নাম না করে সে দিকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। মমতা বলেন, “যেখানে যেখানে অভিযোগ পেয়েছি, এনকোয়ারি হয়েছে। ১৭ লক্ষ আবেদন বাদ গেছে।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সরকার তরফে কোনও ভুল থাকলে সে বিষয়ে পদক্ষেপ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে যেতে পারে, সেই কারণেই ৩ বছর আগে দুয়ারে সরকার প্রকল্প আনা হয়েছিল। তবে, দলের ক্যাম্পে সরকারি ফর্ম পূরণ করার বিষয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে এই কাজ করছে বিজেপি। মমতা স্পষ্ট জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জানাতেই সাধারণ মানুষের কাছে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...