Saturday, April 4, 2026

লালন কাণ্ডে সিআইডির কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বগটুই (Bogtui) মামলার অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর তদন্ত করছে সিআইডি (CID)। শুক্রবার সেই মামলার শুনানিতে কেস ডায়েরি (Case Diary) চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন নির্দেশ দেন আগামী সোমবারের মধ্যে সিআইডিকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই এই মামলার শুনানি হবে। সোমবার বেলা ১১ টায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

শুক্রবার আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, ময়না তদন্তের (Post Mortem) যে রিপোর্ট সিবিআইয়ের হাতে এসেছে, তাতে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। তবে সিবিআইয়ের আইনজীবীর পাল্টা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এই আশঙ্কার কোনও কারণ নেই বলে আমার বিশ্বাস। সত্য কেউ গোপন করতে পারবে না। আমি মামলার কেস ডায়েরি দেখতে চেয়েছি। সোমবার বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে।

পাশাপাশি শুক্রবার সিবিআইয়ের আইনজীবীকে আশ্বস্ত করে বিচারপতি বলেন, আপনাদের অফিসারদের তো আইনি রক্ষাকবচ রয়েছে। অন্যদিকে, সরকারি আইনজীবী অনির্বাণ রায় বলেন, সিবিআই অস্বাভাবিক আচরণ করছে। আমাদের আগে নোটিস দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাত দুটোয় নোটিস পেয়েছি আমরা। সিবিআইয়ের এত তাড়া কীসের।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগারে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বীরভূম পুলিশ জানায়, আংশিক ঝুলন্ত ছিল দেহ। গলায় ফাঁস লাগান ছিল ঠিকই কিন্তু লালন শেখের পা মাটিতে ঠেকেছিল। এদিকে লালনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। রামপুরহাটের ওই অস্থায়ী ক্যাম্প ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। কিন্তু গত ১৫ -২০ দিনে এই তদন্ত কোন পথে এগোল তা বিস্তারিত কেস ডায়েরিতে দিতে হবে সিআইডিকে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...