Wednesday, June 24, 2026

মমতার মাস্টারস্ট্রোক,নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে  রাজ্য সরকার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে ফের মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে এবার রাজ্য সরকার। শুক্রবার এমনই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এই সেতু তৈরি হলে পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, পূর্ব মেদিনীপুরবাসী তথা নন্দীগ্রামবাসীর জন্য বহু কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও হাসপাতাল, কখনও তমলুক-দিঘা রেল যোগাযোগ, এমন অসংখ্য কাজ। নতুন বছরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন। একটু সময় লাগলেও এতে বিপুল সংখ্যক মানুষের উপকার হবে।একুশের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রাম ও হলদিয়া সংযোগকারী সেতু তৈরি করবেন। গত  বছর রাজ্য বাজেটের সময় এই সেতুর জন্য বরাদ্দও করা হয়েছিল। এবার সেই সেতু তৈরির কাজ শুরু হবে।

তৃণমূল মুখপাত্র বলেন, সেতু চাইছিলেন এখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হয়৷ এবার সেতু হলে এই এলাকার মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷ শনিবার নন্দীগ্রামে শহীদ বেদীতে অনুষ্ঠান হবে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল। কুণালের কথায়, ভোটের সময় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, সেটাই করে দেখালেন।

প্রসঙ্গত, হলদি নদীর একদিকে নন্দীগ্রাম ও অন্য পাড়ে হলদিয়া। কর্মসূত্রে দুই পাড়ের মানুষকেই অন্য তীরে আসা যাওয়া করতে হয় নিয়মিত। দুই পাড়ের যোগাযোগের একমাত্র মাধ্যম হল ফেরি পরিষেবা। অনেক সময়ই ফেরিতে যাত্রীদের সুরক্ষার কথা মানা হয় না। সড়কপথে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে গেলে নন্দকুমার দিয়ে ঘুরে যেতে হয়। কিন্তু এতে সময় লাগে অনেকটা বেশি। সেই কারণে দুই পাড়ের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হলে তাতে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে সময়ও কম লাগবে ও টাকাও বাঁচবে।মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...