Saturday, March 14, 2026

মাঠ ভরতি মানুষের মাঝে ‘জয় শ্রীরাম’ স্লোগান, কুণালের পাল্টা নববর্ষের শুভেচ্ছা

Date:

Share post:

মাঠ ভরতি মানুষ। সকলের মুখে ‘জয় বাংলা’ স্লোগান। কিন্তু আচমকাই সেখানে তাল কাটল। স্লোগান উঠল ‘জয় শ্রীরাম’ । কিন্তু কোন বীর তুললেন সেই স্লোগান? এমনই তার বিক্রম যে নিমেষে ভিড়ের মধ্যে মিশে গেলেন, সামনে আসার সাহসই পেলেন না।এই ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের খেজুরির এক খেলার মাঠ।

শুক্রবার দুপুরে ওই মাঠে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁকে দেখেই ভিড়ের মধ্যে একজন চিৎকার করে ওঠেন ‘জয় শ্রীরাম’। কিন্তু নিমেষের মধ্যে গা ঢাকা দেন। সেই ব্যক্তির এহেন আচরণে কুণাল ঘোষ পাল্টা যা করলেন, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। তৃণমূলের রাজ্য সাধা্রণ সম্পাদক সৌজন্যমূলকভাবে হাত বাড়িয়ে দেন ওই ব্যক্তির দিকে।তিনি পালটা হেসে আড়ালে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে বলেন, সামনে আসুন, কোনও অসুবিধা নেই। সামনে এসেই বলুন। কুণালের ডাকেও যদিও ওই ব্যক্তি সামনে আসেননি। এরপর কুণাল ঘোষ হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। তখন তিনি সামনে এসে হ্যান্ডশেক করেন তৃণমূলের মুখপাত্রের সঙ্গে।

কী বললেন কুণাল ? তিনি তাঁকে বলেন, নতুন বছর ভাল কাটুক। কুণালের এই কথা শুনে থতমত খেয়ে যান ওই ব্যক্তি। এই সৌজন্যমূলক আচরণেই তৃণমূলের মুখপাত্র বুঝিয়ে দিলেন, ‘বেসুরো’ স্লোগানে ঘাসফুল শিবিরকে প্ররোচিত করলেও সেই প্ররোচনায় তারা পা দিচ্ছেন না।কুণাল ঘোষ যেভাবে পরিস্থিতি সামলালেন, তা রাজনৈতিক দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

শুধু তাই নয়, খেজুরির  জনসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রসিকতার সুরে  বলেন, গোটা মাঠে জয় বাংলা স্লোগান চলছিল। একজনই তার মধ্যে একটু অন্য স্লোগান দিলেন। আমি বললাম, সামনে এসেই বলুন। তারপর তাঁর সঙ্গে হ্যান্ডশেক করে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আমার বক্তব্য হচ্ছে, যে, যে স্লোগানই বলুন, আপনারা সকলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এসব কার্ড করে নেবেন। তাহলে আপনাদেরই সুবিধা হবে। আর যে স্লোগানেই ভরসা রাখুন, পরিবারের সবাইকে নিয়ে নতুন বছরে ভাল থাকবেন। এটাই আমাদের শুভেচ্ছা।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...