Friday, April 3, 2026

শোভন-রত্নার ডিভোর্স মামলায় মূল সাক্ষী বৈশাখী! ব্যাপারটা কী?

Date:

Share post:

শোভন-বৈশাখী কেচ্ছায় নয়া মোড়! শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় প্রধান সাক্ষী বৈশাখী! কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে সাক্ষ্য দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যিনি শোভনের বিশেষ বান্ধবী।

আগামী ৩০ জানুয়ারি পরবর্তী শুনানিতেও সাক্ষ্য দিতে আসতে হবে বৈশাখীকে। তিনি আসবেন বলেও জানিয়েছেন। আদালতের নির্দেশ মতো শুক্রবার নিজের বক্তব্য জানিয়ে হলফনামাও জমা দেন শোভন-বান্ধবী।

বেশ কয়েক মাস ধরে শোভন বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন। সেই মামলার প্রেক্ষিতেই তিনি আজ, শুক্রবার আলিপুর আদালতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিশেষ বান্ধবী বৈশাখী। আদালতে গিয়েছিলেন রত্নাও। শুক্রবারের সাক্ষ্য প্রসঙ্গে বৈশাখী সংবাদ মাধ্যমকে বলেন, “আমায় আদালত ডেকেছিল। আমি এসেছি। বরাবরের মতো এ দিনও কয়েক জন লোককে সঙ্গে নিয়ে এসেছিলেন রত্নাদেবী। আদালতে যা বলার বলেছি। পরের শুনানির দিনেও যাব।” অন্যদিকে শোভন বলেন, “অনেক দিন ধরেই মামলা চলছে। আমি বিচ্ছেদ চাই। গোটাটাই আইনের বিষয়। আদালত যা যা বলবে তা করতে এবং মানতে আমরা তৈরি।”

প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন। স্ত্রী রত্নার বিরুদ্ধে নিষ্ঠুরতা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন। সেই সময়ে শোভন-রত্না সম্পর্ক নিয়ে একাধিক বার মুখ খোলেন বৈশাখী। প্রকাশ্যেই জানান, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন আর্থিক বিষয়েও বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- আবাস যোজনা নিয়ে বিরোধীদের অপপ্রচার রুখতে প্রচারে তৃণমূল

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...