Friday, April 3, 2026

বেঙ্গালুরু থেকে গ্রেফতার এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র

Date:

Share post:

অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেুফতার হলেন এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত বহু চর্চিত শঙ্কর মিশ্রকে। গতকাল, শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। গতকাল রাতেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অন্তরালেই ছিল শঙ্কর মিশ্র। গ্রেফতারি এড়াতে বারবার নিজের জায়গা বদল করছিল সে। এদিকে পুলিশের কাছে খবর ছিল, তাঁকে শেষবার বেঙ্গালুরুতে দেখা গিয়েছে। তারপরই শঙ্করকে ধরার জন্য জাল পাতে পুলিশ।

সপ্তাহ ছয়েক আগে নিউইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে ওই ঘটনা ঘটে। শঙ্কর মিশ্র মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে লেখা বৃদ্ধার চিঠি প্রকাশ্যে আসে। শুরু হয় শোরগোল। ঘটনার পর পুলিশে অভিযোগ না জানানোয় বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। অভিযুক্তের খোঁজে দু’টি টিম মাঠে নামায় পুলিশ। তার মধ্যে একটি টিম ছিল বেঙ্গালুরুতে। অন্য টিমটি মুম্বইয়ে। অবশেষে গতকাল রাতে সাফল্য পায় বেঙ্গালুরুর টিমটি।

এদিকে শঙ্কর যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তাঁর নামে “লুক আউট সার্কুলার” জারি করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতরের দাবিতে ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া ও পুলিশকে নোটিশও পাঠায় দিল্লি মহিলা কমিশন। পুলিশে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, অনিচ্ছা সত্ত্বেও শঙ্করের সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে তাঁকে বাধ্য করা হয়েছে । যদিও এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন গা-ঢাকা দিয়ে থাকা শঙ্কর মিশ্র। তাঁর দাবি, বিষয়টির নিষ্পত্তি আগেই হয়ে গিয়েছে। দাবি মতো ক্ষতিপূরণও পেয়েছেন ওই বৃদ্ধা। পেটিএমের মাধ্যমে সেই টাকা পান তিনি। কিন্তু প্রায় একমাস পর তাঁর মেয়ে সেই টাকা ফিরিয়ে দেন। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করেছে তাঁর সংস্থা, ওয়েলস ফার্গো। শঙ্করের এই বিবৃতির মধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে তাঁর সংস্থা। ওয়েলস ফার্গো নামে ওই সংস্থার তরফে এদিন বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...