Monday, April 6, 2026

Kerala: বামেদের মহিলা সমিতির সম্মেলনে বেনজির ভুট্টোর ছবি, ব্যাপক সমালোচিত CPM

Date:

Share post:

সিপিএমের(CPIM) মহিলা শাখা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA) এর সর্বভারতীয় সম্মেলনের পোস্টার ঘিরে ব্যাপক বিতর্ক। বামেদের এই সম্মেলনের পোস্টারে দেখা গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) মুখ। এই ছবি প্রকাশ্যে আসার পর দেশের সর্বত্র উঠেছে নিন্দার ঝড়।

উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কেরালায় মহিলা সমিতির জাতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেই সম্মেলনের বিজ্ঞাপনেই প্রকাশিত হয়েছে ভুট্টোর ছবি। লেখা হয়েছে, বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁকে সাম্মানিক পিএইচডি দিয়েছিল ৯টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, এই পোস্টারে পালায়ম জংশন যেখানে একটি শহিদ স্মৃতিস্তম্ভও রয়েছে তার নামকরণ করা হয়েছে বেনজির ভুট্টো স্কোয়ার। সব মিলিয়ে বিতর্ক চরমে উঠেছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে কেরল বিজেপির তরফে। বিজেপি অভিযোগ করেছে কেরালার সিপিএম সরকার পাকিস্তানের সেই নেতার সম্মানে পোস্টার লাগাচ্ছে যিনি ভারতের সঙ্গে ১০০০ বছর ধরে যুদ্ধ করার কথা বলেছিলেন। পাশাপাশি বামেদের ‘দেশের শত্রু’ বলেও তোপ দেগেছে গেরুয়া শিবির।

এই ঘটনায় বিজেপি মুখপাত্র সন্দীপ বাচষ্পতি সিপিএমকে কাঠগড়ায় তুলে বলেন, “চিন বা পাকিস্তান নয়। আমাদের শত্রু হল ‘কমরেড’রা। ওদের থেকে আমাদের সতর্ক থাকা দরকার।” পাশাপাশি রাজ্যের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনও একহাত নিয়েছেন বামেদের। ভুট্টোর পোস্টার কেন লাগানো হল, এ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “সহজ লজিক- ভারতের বুকে ছোরা মারা আর জঙ্গিদের থেকে ভোট জোগাড় করা।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...