Monday, March 16, 2026

শহরে অপরাধ দমনে নজরদারিতে জোর, থানাগুলিকে দেওয়া হল ৫০ টি বাইক

Date:

Share post:

শহরে অপরাধ দমনে কোনও আপস নয়। বিশেষ করে কলকাতার বুকে মহিলাদের উপর হওয়া অপরাধ ঠেকাতে আরও বেশি নজরদারির পথে হাঁটছে লালবাজার(LalBazar)। যার জেরেই শনিবার শহরের থানাগুলিকে দেওয়া হল ৫০ টি মোটরবাইক। শনিবার কলকাতা পুলিশের(Kolkata Police) সদর দপ্তর লালবাজারে এই বাইকগুলির যাত্রা সূচনা করেন কলকাতা পুলিশের কমিশনার(CP) বিনীত গোয়েল(Binit Goyel)। তিনি জানান, ‘কলকাতা শহরে অপরাধ দমনে এই বাইকগুলি পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।’

এদিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, শহরে অপরাধদমন ও নারী নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে গড়া হয়েছে মহিলা পুলিশ নিয়ে তৈরি বিশেষ দল ‘উইনার্স’। এই দলের সদস্যদের শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পথ দুর্ঘটনা রুখতে মদ্যপান করে গাড়ি চালানো, জোরে গাড়ি চালানো এবং বিনা হেলমেটে গাড়ি চালানো রুখতে আরও কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি তিনি আরও জানান, শহরে চেকিং যেমন বাড়ানো হচ্ছে তেমনি পানশালাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে মদ্যপায়ীদের সতর্ক করতে। শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার হয়েছে জঙ্গি সন্দেহে হাওড়ার দুই যুবক। এবিষয়ে তিনি বলেন, তদন্ত চলছে। আরও তথ্য সামনে আসবে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...