Monday, April 6, 2026

ঘন কুয়াশার জেরে মর্মা*ন্তিক দুর্ঘটনা! দার্জিলিং যাওয়ার পথে মৃ*ত নদিয়ার ২ পর্যটক

Date:

Share post:

ঘন কুয়াশায় (Fogg) বিপত্তি। দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল ২ পর্যটকের। শনিবার সকালে গাড়িতে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার কাছে ট্রাকের পিছনে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম হন আরও ৫ জন।

পুলিশ সূত্রে খবর, মৃত গনেশ সরকার ও রানা চক্রবর্তীর বাড়ি নদিয়ায় (Nadia)। আহতরা হলেন অতনু ঘোষ (৩৮), নিরঞ্জন সরকার (৩২), সুধীর বিশ্বাস (৫১), তমাল সরকার (৬৫) ও গাড়ির চালক অক্ষয় দাস। সকলেই নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ভর্তি করায় পুলিশ। পাশাপাশি ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে শিলিগুড়ির বিধাননগর থানার পুলিশ।

জানা গিয়েছে, নদিয়া থেকে ৬ জনের একটি দল দার্জিলিং বেড়াতে যাচ্ছিল। চালক-সহ ৭ জন ছিলেন গাড়িতে। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির বিধাননগর এলাকার ফাঁসিদেওয়ার সঈদাবাদের কাছে গাড়িটি একটি লরির (Truck) পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার বিষয়টি সামনে আসতেই স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি যে লরিটিকে ধাক্কা মেরেছে সেই লরির চাকা ফেটে যাওয়ায় তা সেখানে দাঁড়িয়ে পড়ে। লরিচালক জানায়, মালদহ থেকে লরিটি মাটিগাড়ি যাচ্ছিল। চাকা ফেটে যাওয়ায় তা বদলানোর জন্য দাঁড় করানো হয়েছিল। এরপরই ছোট গাড়িটি এসে তাতে সজোরে ধাক্কা মারে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত (Seized) করেছে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...