Saturday, April 11, 2026

টুইটার হ্যাক করে তথ্য চুরি! বিপাকে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী

Date:

Share post:

টুইটার হ্যাক করে তথ্য চুরি। বিপাকে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারী। বুধবার অনলাইন সিকিউরিটি রিসার্চ সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক হতে পারে এবং সেখান থেকে ব্যক্তিগত তথ্য, যাবতীয় টাকা-পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্ম হাডসন রকের সহ প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, “টুইটারের এই হ্যাকিংয়ের কারণে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটা বিশ্বের অন্যতম বড় হ্যাকিংয়ের ঘটনা।”

আরও পড়ুনঃ বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এই ঘটনা নিয়ে টুইটার সংস্থার তরফে আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এভাবে ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে তা পাবলিক ফোরামে ফাঁস হওয়ার দরুণ ইউজারদের রিয়েল-লাইফ আইডেন্টিটিটি অর্থাৎ বাস্তব জীবনের অনেক তথ্য প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সবকিছুই ব্যক্তিগত তথ্য হবে বলে মনে করা হচ্ছে। আর তার ফলে হ্যাকারদের পক্ষে ট্যুইটার অ্যাকাউন্ট হাইজ্যাক করার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এভাবে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্যুইটার ইউজারদের অ্যাকাউন্ট এবার অন্যান্য ওয়েবসাইটেও ফাঁস হয়ে যেতে পারে।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...