Monday, April 6, 2026

ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম‍্যাচ, শুরু টিকিট বিক্রি

Date:

Share post:

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচটি হতে চলছে ক্রিকেটের নন্দনকাননে। আর সেই ম‍্যাচেরই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। এই ম‍্যাচকে কেন্দ্র করে এক বিশেষ পরিকল্পনা সিএবি-র।

এদিন এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,” ১২ জানুয়ারি ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কা যে ম্যাচ রয়েছে, তার মাঝে একটা লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। ইনিংসের মাঝে ৬ থেকে ৭ মিনিটের একটা শো হবে। নতুন আলো লাগানোর পর ইডেনে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে লেজেন্ডদের ম্যাচে লেজার শো হয়েছিল। দেখে নেওয়া হয়েছিল সেখানে একবার।”

এর পাশাপাশি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,”ইডেনের লোয়ার টায়ারে নতুন বসার জায়গা হয়েছে। বাকেট সিট বসানো হয়েছে। প্রেস বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। ৯০ শতাংশ কাজ হয়ে যাবে। মিডিয়া সেন্টারের কাজ চলছে। এই ম্যাচের আগে ৫০ শতাংশ কাজ হয়ে যাবে। বাকিটা পরে হবে।”

এদিকে ১২ জানুয়ারি ম‍্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-২০ সিরিজ ইতিমধ্যে পকেটে পুরেছে ভারতীয় দল। একদিনের ক্রিকেটে দলে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই এই ম‍্যাচ ঘিরে যে সাধারণ মানুষের চাহিদা তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:সফল নেতৃত্ব, অধিনায়ক হিসাবে সাফল্যের পিছনে নেহরারকে কৃতিত্ব দিলেন হার্দিক

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...