Friday, June 19, 2026

জল্পনাই সত‍্যি, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

Date:

Share post:

জল্পনাই সত‍্যি হলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। সোমবার টুইট করে এমনটাই জানাল বিসিসিআই। আগামিকাল গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। আর তার আগের দিনই বিসিসিআই জানিয়ে দিল বুমরাহ-এর ছিটকে যাওয়া।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই বুমরাহকে নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ শীঘ্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজে বুমরাহ অত্যন্ত প্রয়োজনীয় একজন ক্রিকেটার হতে চলেছেন। আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া জানা যাচ্ছে, বুমরাহ এখনও পুরোপুরি ফিট নন। যদিও বুমরাহ-এর পরিবর্ত হিসাবে জাতীয় দলের নির্বাচকরা দলে আর কাউকে নেয়নি। সূত্রের খবর, বুমরাহকে নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সিরিজটি ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...