Wednesday, April 1, 2026

চব্বিশ ঘণ্টা কাটল না! ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, চরম আতঙ্কে যাত্রীরা  

Date:

Share post:

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলার মুখে হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সোমবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ হুগলির (Hoogly) চন্দনপুল ও বর্ধমান (Burdwan) স্টেশনের মাঝামাঝি ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরাকে (C5 Coach) লক্ষ্য করেই ছোঁড়া হয় পাথর (Stone Pelting)। সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। পাথর লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে জানলার কাঁচ।

এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় বন্দে ভারতে হামলার খবর ভাইরাল। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে পৌঁছেছে ট্রেন। খতিয়ে দেখা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষতিগ্রস্থ কোচটি।

এদিকে বন্দে ভারতে হামলার ঘটনায় তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, শুধু চারবার অনেক এর আগে অনেকবার বন্দে ভারতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারে হামলার ঘটনা ঘটেছে। তবে এভাবে জাতীয় সম্পত্তি ধ্বংস করা জঘন্যতম কাজ। এর বিরুদ্ধে তদন্ত করা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে রেল, রেলের দফতর, রেলের সুরক্ষা সবটাই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারি করে দিতে পারছে, ভাড়া বাড়াতে পারছে, পদ অবলুপ্ত করে দিতে পারছে, এটা তাদের ব্যর্থতা।

রবিবারই হামলার মুখে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। বিহারের বারসইতে (Barsoi) ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রবিবার বারসই স্টেশন ছাড়ার পরই ট্রেনে চলে পাথর হামলা। বন্দে ভারত এক্সপ্রেসের সি ১১ কামরাকে লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। কামরার জানলায় চিড় ধরে। কিন্তু বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। ট্রেনের এক যাত্রী জানান, রবিবার সন্ধ্যায় ট্রেন বারসই জংশন ছাড়ার পর বন্দে ভারতের সি ১১ কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। স্বাভাবিকভাবেই পরের স্টেশন মালদায় এসে দাঁড়ায় সেমি হাই স্পিড ট্রেনটি। তখনই বিষয়টি ভালোভাবে নজরে আসে যাত্রীদের।

বাংলায় বন্দে ভারতের চাকা গড়াতে না গড়াতেই এই নিয়ে মাত্র ৯ দিনে চারবার হামলার ঘটনা ঘটল এই সেমি স্পিড ট্রেনে। দ্বিতীয়বার হামলার পর সতর্ক হয়ে এই হামলা ঠেকাতে একাধিক ব্যবস্থা নেয় রেল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। রবিবারের পর ফের সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রেল কর্তৃপক্ষের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়া নিয়ে রাজনৈতিক তরজা আগেই শুরু হয়েছিল। ঢিল পশ্চিমবঙ্গের (West Bengal) না বিহারের (Bihar)? তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অবশেষে রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কিষাণগঞ্জে রেলের উপর তিন চার জন কিশোর পাথর ছোড়ে। তাদের আটকও করে পুলিশ। এর আগে বিহার দিয়ে যাওয়ার সময় সেই রুটে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...