Wednesday, March 25, 2026

দিদির সুরক্ষা কবচ: প্রথম দিনের বিস্তারিত সূচি প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) মাথায় রেখে বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই লক্ষ্যে আগামীকাল ছটি জেলার ৪৪ টি জায়গায় যাবেন দিদির দূতরা(Didir dut)। কর্মসূচি প্রথম দিন উপলক্ষে তৃণমূলের(TMC) তরফে ইতিমধ্যেই দিদির দূতেদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই নির্দিষ্ট এলাকায় গিয়ে রাত কাটাবেন দিদির দূতেরা।

তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, দিদির দূতরা ৬ জেলার যে ৪৪ টি জায়গায় যাবেন তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ১০ টি, নদীয়ায় ৫, হাওড়ার ৮, হুগলির ৮, পূর্ব মেদিনীপুরের ৭ জায়গায়, পূর্ব বর্ধমানের ৪ জায়গা। সংশ্লিষ্ট এলাকাগুলিতে উপস্থিত থাকবেন ১৮ জন বিধায়ক, ৩ জন সাংসদ, ৯ জেলা সভাপতি, ৭ জেলার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি ৫ জন, ১জন জেলা মহিলা সভাপতি এবং স্পেশাল ক্যাটাগরির তিনজন। সংশ্লিষ্ট জেলায় প্রথম দিনের কর্মসূচি পালনে উল্লেখযোগ্য যে নামগুলি প্রকাশ্যে এসেছে তারা হলেন, সাংসদ মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বেচারাম মান্না, খলিলুর রহমান, আবু তাহের খান, অসীমা পাত্র, মনোরঞ্জন ব্যাপারি সহ অন্যান্যরা।

একঝলকে দেখে নিন প্রথম দিনের কর্মসূচির তালিকা…

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...