Monday, April 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ফ্রান্স গোলরক্ষক হুগো লরিসের

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন একথা। ফ্রান্সের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন লরিস। তাঁর নেতৃত্বেই ২০১৮ সালে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় ফ্রান্স। তিনিই ফ্রান্সের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

নিজের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে লরিস বলেন,” একটা সময় আসে যখন পরের জনকে জায়গা ছেড়ে দিতে হয়। আমি বারবার বলেছি যে, ফ্রান্স দলটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি জানি আমাকে ছাড়াও মাঠে নামার বাকি দল তৈরি। গোলরক্ষক হিসাবে তৈরি মাইক মেগনানও। নিজের সেরা সময় থাকতে থাকতেই অবসর নেওয়া ভাল। যে সময় আমার খেলার মান কমে যাবে, তখন অনেকে চলে আসবে আমার জায়গা নেওয়ার জন্য। তার চেয়ে নিজে ছেড়ে দেওয়া ভাল। সেই সঙ্গে আমার মনে হয় পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। আমার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চাই।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...