Saturday, April 4, 2026

শিল্পের অগ্রগতির লক্ষ্যে শিল্প তালুকে জমির দাম কমানোর পথে রাজ্য

Date:

Share post:

রাজ্যে শিল্পের অগ্রগতির লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়েছে তৃণমূল সরকার(TMC Govt)। এবার শিল্পপতিদের আবেদন মেনে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে শিল্প তালুকে জমির দাম(Land Price) কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শিল্পের জন্য জমির দাম আগের তুলনায় কমিয়ে দেবে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর, রাজ্যে নতুন শিল্প গড়ে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বে একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি শিল্পের জন্য। রাজ্যে বিপুল কর্ম সংস্থানের জন্য শিল্পের প্রয়োজন। তাই শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্যের তরফে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জমির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে নতুন নিয়ম চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কলকাতা, হাওড়া এবং দুই চব্বিশ পরগনায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কুড়ি একরের পরিবর্তে নূন্যতম পাঁচ একর জমি হলেই শিল্প তালুক গড়ার জন্য অনুমতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার শিল্পের জন্য জমির দাম কমাতে উদ্যোগী হল তৃণমূল সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...